
মুর্শিদাবাদ জেলার কান্দি (৩), ভরতপুর (১), বেলডাঙ্গা (২) ও নবগ্রাম (৫ আদিবাসী) থানা এলাকার ১১ জন পরিযায়ী শ্রমিক গত প্রায় এক বছর আগে লেবারের কাজে গিয়েছিল ওম্যান। সেখান যাওয়ার পর যে কোম্পানি কাজ দেওয়ার কথা সেই কোম্পানি কোনো কাজ দেয় নি। পরে তাদের অন্য এক সাপ্লাই কোম্পানিতে কাজ দিয়েছিল। সেখানে কাজ সময় ছিল দ্বিগুন। তবুও পরিযায়ী শ্রমিকেরা কাজ করছিল কারণ তারা প্রত্যেকে আলাদা আলাদা দালাল কে গড়ে প্রায় একলাখ দশ হাজার টাকা করে দিয়েছে। সেই কেউ অতিরিক্ত সুদের উপর কেউ বা জমি, গহনা, পশু বিক্রি করে দালালকে দিয়েছিল। তাই তারা কষ্ট হলেও কাজ করে যাচ্ছিল। গত চারমাস তাদের কোনো বেতন দেয় নি। সেই বেতনের টাকা চাইতে গেলে গত ২৩শে আগষ্ট তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়। তারা এখন ফাঁকা আকশের নিচে দিন কাটাচ্ছে। আর এদিকে পরিবারের লোক দালাল এর নামে থানায় অভিযোগ জানাতে গেলে। প্রমানের অভাবে সেই অভিযোগ নিতে অস্বীকার করে থানা। অগত্যা তারা ভগবানের উপর ভরসা করে দিন কাটাচ্ছে। ফোন মারফত তারা আমাদের কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটিকে জানায়। কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটিতে পরিবারে লোকজন এসে ভারতীয় হাইকমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে।